শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

নাগরপুরে ছাত্রলীগের উদ্যেগে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র উপর পাঠচক্র অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৮৩ সময় দেখুন
নাগরপুরে ছাত্রলীগের উদ্যেগে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র উপর পাঠচক্র অনুষ্ঠিত।

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগের উদ্যেগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৭ ঘটিকায় এম. পি মহোদয়ের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উওোলন করে, এবং সকাল ১০ ঘটিকায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।
পরবর্তীতে সকাল ১১ ঘটিকায় এম. পি মহোদয়ের কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সজিব মিয়ার সঞ্চালনায় জাতির পিতা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র উপর পাঠচক্র আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সাবেক ভারপ্রাপ্ত ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনিসুজ্জামান তুহিন, রিপন খান টিটন, সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম, সহ-সভাপতি সামিউল বাসির সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক খালিদ হাসান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মী, নেএী বৃন্দরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর