রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

নাগরপুরে নবারুণ সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উচ্ছ্বাসিত খামার ধল্লাবাসী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৯৯ সময় দেখুন
নাগরপুরে নবারুণ সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উচ্ছ্বাসিত খামার ধল্লাবাসী

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন খামার ধল্লা গ্রামে খামার ধল্লা নবারুণ সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আনন্দের জোয়ারে ভাসছে এলাকাবাসী।
কমিটি গঠন করা হবে বলে বিভিন্ন পদের জন্য মনোনয়ন ফর্ম বিক্রির হিড়িক লেগেছে। আগামী ১৫ জুন ফর্ম বিক্রির শেষ দিন। আগামী ১৭ জুন তফসিল ঘোষণার তারিখ ধার্যকরা হয়েছে। দ্বি -বার্ষিক নির্বাচন সমিতির মেয়াদে কমিটি গঠিত হবে।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃআঃখালেক ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান বলেন করনার কারণে দীর্ঘ সময় কমিটি গঠন করা সম্ভব হয় নাই। উল্লেখ্য ১৩ সদস্য বিশিষ্ট কমিটির পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এলাকায় নবারুণ সমিতির সকল সদস্যদের সম্মতিতে সমিতির নির্বাচন হবে। বিপুল উৎসাহ উদ্দীপনা প্রার্থীদের মধ্য ফর্ম সংগ্রহ করার হিড়িক লেগেছে। ১৮২ জন ভোটার সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন পদে ভোটের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচন করবে। কিছু প্রার্থীদের মাঝে আশন্কা কাজ করছে,কেউ চিন্তা করছে অদৃশ্য শক্তির মাধ্যমে নির্বাচন না করে সিলেকশন করার চিন্তা করছে।
উৎসুক ভোটাররা নির্বাচনের মাধ্যমে ভোট প্রদান করবে যেহেতু টাকা দিয়ে মনোনয়ন ফর্ম ক্রয়ের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাই যাহাতে সুন্দরভাবে নির্বাচন হয় এই প্রত্যাশা এলাকাবাসীর। খামার ধল্লা গ্রামের কৃতি সন্তান সহবতপুর ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন বলেন ১৯৭১ সনে প্রতিষ্ঠিত খামার ধল্লা নবারুণ সমিতির দীর্ঘদিন যাবত কমিটি গঠন করা সম্ভব হয় নাই। আগামীতে সুন্দর ভাবে আহবায়ক কমিটির মাধ্যমে নির্বাচন পরিচালনা করে সুশৃঙ্খলভাবে একটি কমিটি উপহার দিবেন। শুধু একটা ভোট দেবে বলে, কেউ এক থেকে দেড় বছরের বকেয়া বিল পরিশোধ করে ভোটার হয়েছে। উন্নয়ন তহবিল প্রতি মাসে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।ভোটের দিন সকলের সুশৃংখল উপস্থিতি কামনা করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর