রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

নাগরপুরে নান কর্মসূচির মধ্যে দিয়ে বিজয় দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
নাগরপুরে নান কর্মসূচির মধ্যে দিয়ে বিজয় দিবস পালিত

গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেয়া বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) দিবসটি পালন করেছে নাগরপুর উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা সহ উপজেলার সর্বস্তরের জনগণ। এদিন ভোরে তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সময় নাগরপুর উপজেলা প্রশাসন স্বারক ৭১ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন শাকিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ বখতিয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন, সাবেক ডিপুটি কমান্ডার এম এ মতিন ছামী, নিরেন্দ্র নাথ পোদ্দার, গোলাম সরোয়ার ছানা, নাগরপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ রামেন্দ্র সুন্দর বোস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর