গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।
টাঙ্গাইলের নাগরপুরে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নাগরপুর উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ শেষে নিজ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপি‘র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর দিকনির্দেশনায় নাগরপুর উপজেলা বিএনপি‘র আহব্বায়ক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালাম এর সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক হাবিবুর রহমান হবি এর সঞ্চালনায় উপস্থিত আলোচক বৃন্দরা সরকারের বিভিন্ন সমালোচনা করে। একই সাথে চাল,ডাল,পিয়াজ, তেল সহ সকল দ্রব্যমূল্যের লাগামাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ উদ্দীন আরজু, সাবেক সাধারণ সম্পদাক সেলিম মিয়া সহ, নাগরপুর উপজেলা যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল,কৃষক দল,মহিলা দল,জাসাস দলের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দরা।