শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১১১ সময় দেখুন
নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অনন্য উৎসব, যা ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্র করে। এটি শুধু একটি উৎসবই নয়, বরং বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে গণ্য হয়। বাংলা ১৪৩২ সনকে বরণ করে নিতে এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান -এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মো.আঃ মমিন, উপজেলা নির্বাচন অফিসার মো. আল নোমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ,নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (হবি), ইসলামি আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো.বাবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর