রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

নাগরপুরে পাঠাগার উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৮২ সময় দেখুন
নাগরপুরে পাঠাগার উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ তেবাড়িয়া জনতা কলেজ এর আয়োজনে এ্যাড. সেতাব আলী খান স্মৃতি পাঠাগার উন্নয়নে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) সকালে জনতা কলেজ ভবনে গভর্নিং বডি সভাপতি এ্যাড শাহিদা খান এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আব্দুর রহিম খান সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মো: জাকির হোসেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন জনতা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
মো: মাসুদ আলম খান ও প্রতিষ্ঠাতা সদস্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন।

বাংলাদেশ হেরিটেজ স্ট্যাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজ অধ্যক্ষ ডি. এম মুস্তাফিজুর রহমান,
সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহকারী সার্জন অরিন আকসি ছামি, জনতা কলেজ সাবেক অধ্যক্ষ মো: মিনজুর রহমান, অর্থ মন্ত্রণালয় আইন কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম পাভেল। এছাড়াও জনতা কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর