মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

নাগরপুরে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলুর সমর্থনে ব্যতিক্রমধর্মী নারী মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫০৫ সময় দেখুন
নাগরপুরে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলুর সমর্থনে ব্যতিক্রমধর্মী নারী মিছিল

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হয়েছে এক নজরকাড়া ও ব্যতিক্রমধর্মী নারী মিছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এই কর্মসূচিতে অংশ নেন শত শত নারী কর্মী ও সমর্থক। বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তৃণমূলের পরিশ্রমী ও জনপ্রিয় নেতা রবিউল আওয়াল লাভলুর সমর্থনে সোমবার সকালে তাঁর সহধর্মিণী মনোয়ারা বেগমের নেতৃত্বে বিশাল এই নারী মিছিল বের করা হয়।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন। নারী মিছিলে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা, যা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নেত্রী মনোয়ারা বেগম বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে আবারও গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়াই বিএনপির লক্ষ্য। তৃণমূলের নারীরাই এ আন্দোলনের অগ্রভাগে থাকবে।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নারীদের এমন সক্রিয় অংশগ্রহণ বিএনপির মাঠ পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সম্ভাব্য প্রার্থী রবিউল আওয়াল লাভলুর জনপ্রিয়তাকে আরও সুদৃঢ় করেছে।

এসময় উপস্থিত ছিলেন শিউলী আক্তার, নাছিমা বেগম নাসু, হোসনিয়ারা পারভিন, সম্পা কলি, সোনিয়া, মমতাজ রুমা, সানজিতা আক্তার মীম, লাকী আক্তার, ফরিদা আক্তার, শাহনাজ আক্তার, আমেনা বেগম, ইউপি সদস্য নাছিমা বেগম, মোরজিনা বেগম ও লাভলী আক্তারসহ শতাধিক নারী নেত্রীও কর্মীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর