শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

নাগরপুরে মহান বিজয় দিবস পালন করেছেন হিন্দু যুব ও ছাত্র পরিষদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ সময় দেখুন
নাগরপুরে মহান বিজয় দিবস পালন করেছেন হিন্দু যুব ও ছাত্র পরিষদ

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছেন হিন্দু যুব ও ছাত্র পরিষদ।
১৬ ডিসেম্বর ২০২২ (শুক্রবার) সূর্যদয়ের সাথে সাথে উপজেলা স্মারক ৭১ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা মাঠ প্রাঙ্গনে শিশু কিশোরদের ডিসপ্লে প্রদর্শন, চিত্রাংকন প্রতিযোগিতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরিরচর্চা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ হিন্দু, যুব, ছাত্র পরিষদের যৌথ পরিচালনায় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে দিন ভর নানা কর্মসূচির সূচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিক্রম ঘোষ, হিন্দু যুব পরিষদের সদস্য সচিব গোপাল সরকার, হিন্দু যুব পরিষদের নাগরপুর উপজেলা শাখার সভাপতি দাতাকর্ণ হালদার, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার টুটন, যুগ্ম-সাধারন সম্পাদক অপুর্ব সাহা, হিন্দু ছাত্র পরিষদ নাগরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বিপ্লব চক্রবর্তী, সভাপতি প্রিতম দাস, সাধারণ সম্পাদক বিজয় কর্মকার, যুগ্ম-সাধারন সম্পাদক সঞ্জয় চক্রবর্তী সহ হিন্দু যুব, ছাত্র পরিষদের সকল নেতাকর্মীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর