শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

নাগরপুরে মামুদনগর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪২৮ সময় দেখুন
নাগরপুরে মামুদনগর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

গোপাল সরকার, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি।

টাংগাইলের নাগরপুরে মামুদনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৭ এপ্রিল), মামুদনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মামুদনগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মামুদনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ শহিদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু,ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,নাগরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন সহ অন্যান্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর