সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযান, কঠোর অবস্থানে প্রশাসন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ সময় দেখুন
নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযান, কঠোর অবস্থানে প্রশাসন

গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে মা ইলিশ সংরক্ষণ করতে সরকার ঘোষিত ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন। সোমবার (২১ অক্টোবর) দিনভর উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী একত্রে দপ্তিয়র এবং সলিমাবাদ ইউনিয়নের যমুনা নদী বেষ্টিত এলাকায় অভিযান পরিচালনা করেছে। এতে অবৈধ ভাবে ধরা ইলিশ জব্দ করা সহ অবৈধ বালু-মাটি উত্তোলনের ড্রেজার পাইপ লাইন ধ্বংস করা হয়েছে।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক, সেনবাহিনীর মেজর মো. হাফিজ আল আসাদ জুহেব, লে. মাহমুদুর রহমান সাবাব ও থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. রফিকুল ইসলাম এর উপস্থিতিতে চর সলিমাবাদ থেকে দপ্তিয়র নিশ্চিন্তপুর, বাগকাটারি ও কামুটিয়া পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার খবরে জাল রেখে পালিয়ে যায় জেলেরা। ভারপ্রাপ্ত ইউএনও দীপ ভৌমিক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সংশ্লিষ্ট সকল প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান তৎপরতা চলমান থাকবে। এই বিষয়ে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি করতে কাজ করছি। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত সফলভাবেই মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর