গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর (রবিবার) সকাল ১১ টায় উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক মো. নাজমুল হক স্বাধীন এর সভাপতিত্বে ও (ভারপ্রাপ্ত) সদস্য সচিব মো. নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত ক্যাম্পেইনে’র উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য মো. রবিউল আওয়াল লাভলু, সিনিয়র সহ-সভাপতি মো. আহাম্মদ আলী রানা, যুবদলের সাবেক আহবায়ক মো. ফনির হোসেন ভূইয়া, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দ্বীপন, যুগ্ন-আহবায়ক মো. ইকবাল কবীর, মো.আরিফুল ইসলাম নবা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলূ, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্র দলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. মনির হোসেনসহ উপজেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।