রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

নাগরপুরে সাবেক ছাত্র-নেতা আতিকের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন
নাগরপুরে সাবেক ছাত্র-নেতা আতিকের শীতবস্ত্র বিতরণ

গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে অসহায় দরিদ্র শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার (১৯জানুয়ারি) বিশিষ্ট সমাজসেবক  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো.আতিকুর রহমান আতিকের ব্যক্তিগত অর্থায়নে ২৬ নং দুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় অর্ধশতাধীক শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এব্যাপারে সাবেক ছাত্রনেতা মো.আতিকুর রহমান আতিক বলেন দেশে অনেক গরীব ও দরিদ্র মানুষ রয়েছে। তাই আমি বলবো দেশের বৃত্তবানদের এগিয়ে আসা উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, কৃষক দলের সভাপতি মো.হূমায়ন কবীর, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো.রবিউল ইসলাম (নবী), দুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হাফিজা মমতাজসহ স্কুলের সকল সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার সংবাদকর্মীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর