গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাগরপুর উপজেলা ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার (২৯ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নাগরপুর উপজেলা সহ টাঙ্গাইল জেলার মোট ৬ টি ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মো: শাহজাহান মিয়া সাচ্চু কে আহ্বায়ক, জিহাদ হোসেন ডিপটি সদস্য সচিব ও আবুল কাশেম মানিক কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়াও অন্যান্য যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন জাহাঙ্গীর আলম সরকার, আমিনুর রহমান, নুরুজ্জামান রানা, আতাউর রহমান, আব্দুল মজিদ, মনিরুজ্জামান বাবু ও রিপন খান রবিন প্রমুখ।
নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য নতুন কমিটির সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি বলেন, ইনশা’আল্লাহ নাগরপুর উপজেলার নতুন এই আহ্বায়ক কমিটি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সারাদেশে চলমান আন্দোলনকে আরো বেগবান করবে। প্রতিটি কেন্দ্রীয় ও জেলার কর্মসূচী সঠিকভাবে পালনসহ দলীয় সকল কর্মসূচী পালনে সর্বদা সচেষ্ট থাকবে। এজন্য সবার দোয়া ও সহযোগীতা চাই ।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা সহ অন্যান্য ৬ টি ইউনিটের আহ্বায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো: তারিকুল ইসলাম খান ঝলক ও সাধারণ সম্পাদক মো: আব্দুর রৌফ এর যৌথ স্বাক্ষরে অনুমোদন হয়।