শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেয়ার নির্দেশ আপিল বিভাগের – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ সময় দেখুন
নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেয়ার নির্দেশ আপিল বিভাগের – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বের আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে নাজমুল হুদার পক্ষে ছিলেন আইনজীবী শাহ মনজুরুল হক। ইসির পক্ষে ছিলেন মোহাম্মদ ইয়াছিন।

অ্যাডভোকেট শাহ মনজুরুল হক বলেন, হাইকোর্ট তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে নির্বাচন কমিশন। আজ ইসির লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে হবে।

এর আগে, ‘তৃণমূল বিএনপি’র নিবন্ধনের অবেদন প্রত্যাখ্যান করায় ২০১৮ সালের ১৪ জুন হাইকোর্টে রিট করেন নাজমুল হুদা। পরে ওই ব্ছরের ৪ নভেম্বর ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন। সেই আপিল খারিজ করে হাইকোর্টের রায় আজ বহাল রেখেছেন আপিল বিভাগ।

আরও পড়ুন:

ফার্নিচার ভিতরে আনা ৬ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

যশোরে বুনো আসাদ হত্যা মামলার আসামি আটক

রিমান্ড মানেই আতঙ্ক, আইনে কী বলা আছে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর