শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

নারীকে পিটিয়ে জখম করায় বরগুনা থানায় মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১৯৮ সময় দেখুন
নারীকে পিটিয়ে জখম করায় বরগুনা থানায় মামলা – Corporate Sangbad


এস এল টি তুহিন, বরিশাল ব্যুরো : বরগুনায় পূর্ব শত্রুতার জের ধরে এক নারীকে পিটিয়ে জখম করার খবর পাওয়া গেছে। শনিবার (১৯ মার্চ) সকালে সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের পশ্চিম ঘুদিঘাটা গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় বরগুনা থানায় একটি মামলা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ মালেকা বেগম (৫০) একই এলাকার সেলিম গাজীর স্ত্রী।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮ টায় মালেকা বেগম তার বাড়ির সামনে জমিতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সেন্টু গাজীর ছেলে আরিফ গাজী অকথ্য ভাষায় গালি গালাগালি করে, একপর্যায়ে লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটায় ও বুকের উপর লাথি মারে, লাঠির আঘাতে মালেকা বেগম রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পরে।

মালেকা বেগম ডাক চিৎকার দিলে পাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্বার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানায়, বিগত ৬ মাস আগে একই এলাকার এক বৃদ্ধ কে মেরে মেরুদন্ড ভেঙে দিয়েছে এই আরিফ গাজী। এতে তেমন বিচার পায়নি সেই বৃদ্ধ। চিরতরে পঙ্গু হয়ে বেঁচে আছেন বৃদ্ধা।

এলাকাবাসী আরো বলেন,আরিফ গাজী একজন মাদক সেবনকারী। আমরা এই আরিফ গাজীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ বলেন, মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর