শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড হিদায়াতের নূরানি কাফেলা পতেঙ্গায় ৭০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

নারী উদ্যোক্তাদের শক্তি, সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: পলক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৮৫ সময় দেখুন
নারী উদ্যোক্তাদের শক্তি, সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: পলক


“আধুনিক বাংলাদেশের স্থপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ বাস্তবায়নের ফলে দেশে নারী সমাজের কর্মসৃজন, ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধিতে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হয়েছে এবং দেশের নারী উদ্যোক্তাদের শক্তি, সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে।

সততা, সাহসিকতা ও দূরদর্শিতা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ১৩ বছরে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল, প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ পরিণত করেছেন।” বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উই সামিট ২০২২’ এর ‘জয়ী অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে এসব বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

দেশের নারী উদ্যোক্তাদের শক্তি, সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : আইসিটি প্রতিমন্ত্রীর পল

ঢাকা: ১৫ অক্টোবর ২০২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন আধুনিক বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ বাস্তবায়নের ফলে দেশে নারী সমাজের কর্মসৃজন, ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধিতে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হয়েছে এবং দেশের নারী উদ্যোক্তাদের শক্তি, সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে।

প্রতিমন্ত্রী আজ রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উই সামিট ২০২২ এর জয়ী অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতা এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন সততা, সাহসিকতা ও দূরদর্শিতা দিয়ে প্রধানমন্ত্রী গত ১৩ বছরে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল, প্রযুক্তি নির্ভর , ডিজিটাল বাংলাদেশ পরিণত করেছেন।

২০ জন নারীকে জয়ী ঘোষণার মাধ্যমে শেষ হয় ২ দিন ব্যাপী উই সামিট ২০২২। জয়ী এওয়ার্ড বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী পলক। এবছর দুইটি ক্যাটাগরিতে জয়ী সম্মাননা প্রদান করা হয়। সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের জন্য এই সম্মাননা পান মেহজাবিন চৌধুরী, প্রফেসর ড: সায়েবা আক্তার, রুবাবা দৌউলা, রুবানা হক, এম.এস.সাবিনা খাতুন, ড: সেজ্যুতি সাহা, শমী কায়সার, সোনিয়া বশির কবির, আনজানা খান মজলিস ও আজমেরী হক বাঁধন।

উদ্যোক্তাক্ষেত্রে দ্যুতি ছড়ানোর জন্য এই সম্মাননা পান ইফাত সোলাইমান লুবনা, মাহবুবা আক্তার জাহান মুক্তা আক্তার, জ্যোৎস্না আখতার রেণু, মিস সুরাইয়া মোরশেদ, সোহাইব রুমি, সুলতানা পারভিন, তাহিয়া সুলতানা রেশমি, তাশফিয়া ত্রিনয়, রাজিয়া সুলতানা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফুড ফান্ডার সিইও আন্বারিন রেজা, ই ক্যাবের সভাপতি শমী কায়সার, উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা এবং উই এর ওয়ার্কিং কমিটি ডিরেক্টর ইমানা হক জ্যোতি সহ প্রমুখ।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom