মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

নিউ ইয়র্কে মিউজিশিয়ান পার্থ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৪৫ সময় দেখুন
নিউ ইয়র্কে মিউজিশিয়ান পার্থ গ্রেপ্তার


নিউ ইয়র্কে মিউজিশিয়ান পার্থ গ্রেপ্তার

তোফাজ্জল লিটন, নিউইয়র্ক, নিউ ইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ কিবোর্ড বাদক পার্থ গুপ্তকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। প্রেসেন্ট ১১৫ থেকে ৪ অক্টোবর সন্ধ্যায় পার্থকে ডেকে নিয়ে গ্রেফতার করা হয়। একদিন জেলহাজতে থাকার পর ৫ অক্টোবর পুলিশ থাকে ক্রিমিনাল কোর্টে বিচারকের সামনে উপস্থিত করেন।

বিজ্ঞ বিচারক তার জামিন মঞ্জুর করে মামলার বাদী শাহনেওয়াজ থেকে সর্বপ্রকার দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন। অন্যতায় সাত বছরের জেল। পার্থর মামলার ডকেট নাম্বার CR-020560-21QN। আগামী ২০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

মামলার বাদী জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন এর সভাপতি শাহনেওয়াজ বলেন, দুই সপ্তাহ আগে স্থানীয় প্রিসেন্টে পার্থ গুপ্ত থেকে আমার নিরাপত্তা চেয়ে আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে স্কাইল নামের একজন গোয়েন্দা কর্মকর্তা বিষয়টি তদন্ত করে তাকে প্রেসেন্ট ডেকে নিয়ে গ্রেফতার করেন।

শাহনেওয়াজ বলেন, পার্থ গুপ্ত দীর্ঘদিন ধরে আমি এবং আমার পরিবারকে নানান ধরনের হুমকি দিয়ে আসছে। সর্বশেষ যখন প্রাণনাশের হুমকি দেয় তখন আমি প্রমান সহ এই মামলা দায়ের করি। এর আগেও তার নামে অস্ত্র ও ড্রাগের মামলা আছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্পনসর করি বলে শিল্পীদের সঙ্গে আমার একটি আন্তরিক সম্পর্ক আছে। পার্থর নামে অনেক নারী কণ্ঠশিল্পী ব্ল্যাকমেইলের অভিযোগ করেছেন আমার কাছে।

জামিনে মুক্ত হওয়া পার্থ গুপ্তের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর