শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

নিখোঁজের তিন দিন পর হাত পা বাধা লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৪ সময় দেখুন
নিখোঁজের তিন দিন পর হাত পা বাধা লাশ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি ।।

জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের ৭২ ঘণ্টা পর ঝিনাই নদী থেকে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ী ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নিহতের মা মেহেরুন বেগম ও বড় বোন আমেনা বেগম।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামে নিহতের বাড়ির পাশে ঝিনাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মিজানুর চর নান্দিনা গ্রামের আমজাদ হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চররৌহা বাজার সংলগ্ন ঝিনাই নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে একটি ডুবানো নৌকার গলুইয়ের সাথে হাত-পা বাঁধা অবস্থায় মিজানুরের লাশ শনাক্ত করেন পরিবারের লোকজন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহতের মা মেহেরুন বেগম ও বড় বোন আমেনা বেগম জানান, গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে সিঙ্গাপুর যাওয়ার ভিসা এসেছে বলে একই গ্রামের পাশের বাড়ির কাতার প্রবাসী আব্দুল কুদ্দুসের ছোট ভাই কবির হোসেন, তার ফুপাতো শ্যালক শিহাব উদ্দিন, চাচাত ভাই শাহীন মিয়া, বড় ভাই আলম মিয়া ও ভাতিজা সাগর মিয়া ডেকে নিয়ে যায় ছেলেকে। এরপর থেকে ছেলেকে খোঁজে না পেয়ে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহতের বাবা আমজাদ আলী।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক জানান, মিজানুর নিখোঁজ হওয়ার পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। শুক্রবার সকালে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর