শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

নীলফামারীতে তিন শহিদের নামে হচ্ছে চত্বর, জেলা প্রশাসকের ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২১ সময় দেখুন


নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নীলফামারীর শহিদ তিনজনের নামে চত্বর করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে জুলাই-আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে অনুষ্ঠিত স্মরণ সভায় এই ঘোষণা দেন তিনি।

সভায় বাংলাদেশ সেনাবাহিনীর লে.কর্ণেল এসএম খুররম জাহ মুরাদ, জেলা বিএনপির সভাপতি আ. খ. ম আলমগীর সরকার, জেলা জামায়াতের সেক্রেটারী আন্তাজুল ইসলাম ও সহকারী সেক্রেটারী আল ফারুক
আব্দুল লতিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ এবং গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী হাসান আলী বক্তব্য দেন।

স্মতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নীলফামারী সদরের রুবেল ইসলামের বাবা রফিকুল ইসলাম, কিশোরগঞ্জের নাঈম ইসলামের বাবা আনিসুর রহমান ও সৈয়দপুরের সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেন।

ছাত্র প্রতিনিধি মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এজন্য হাজারো প্রাণ গেছে, রক্তের বিনিময়ে এই নতুন স্বাধীনতা এসেছে। আরো বলেন, এখোনো ফ্যাসিবাদের দোসররা নানা ভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। প্রয়োজনে আবারো আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবেল করবো এবং তাদের সফল হতে দেবো না।

নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। শেষে শহিদদের আত্মার শান্তি ও আহতদের সুস্থ্যতা কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আন্তাজুল ইসলাম।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর