বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ডেঙ্গুতে আরেকটি ‍মৃত্যুহীন দিন, আক্রান্ত ১৯৫ ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা আমিরাত সরকারকে দিল দূতাবাস Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News Top Ent News, August 4: Aamir Khan’s Security Stepped Up; Bhumi Pednekar’s Ex-Teacher Slams Her Amid NEET Row | Bollywood News আগামী ২ দিন কড়া নিরাপত্তায় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: উপাচার্য আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১৯

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা: বাইরে না যাওয়ার নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬৪ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে তাদের অবস্থানকৃত স্থান বা হোটেল থেকে বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। 

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, নেপালে আগত সকল বাংলাদেশি যাত্রীকেও নিরাপত্তা পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেপালে ঘুরাফেরা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে বাংলাদেশিরা +9779803872759 অথবা +977 9851128381 নম্বরে যোগাযোগ করতে পারবেন।

৩৬ সদস্যের জাতীয় ফুটবল দল এবং মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে ৫১ সদস্যের একটি প্রতিনিধিদল বিদেশে শিক্ষা সফরের অংশ হিসেবে নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছে। তাদের দৈনিক কার্যক্রম বাতিল করা হয়েছে এবং নির্ধারিত সময় ১২ সেপ্টেম্বর ঢাকায় ফেরার জন্য প্রস্তুত রয়েছেন।

বাংলাদেশ দূতাবাস স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom