শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ফারহান, সম্পাদক মাইনুদ্দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৯৬ সময় দেখুন
নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ফারহান, সম্পাদক মাইনুদ্দিন


নোবিপ্রবি করেসপন্ডেন্ট

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) ৪র্থ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আব্দুল কবীর ফারহান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার সংবাদের প্রতিনিধি মাইনুদ্দিন পাঠান।

ড়তকাল বুধবার (২৩ মার্চ) রাতে চূড়ান্ত ফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে, বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের ২০১নং কক্ষে সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচিত অন্যরা হলেন- সহ সভাপতি দৈনিক কালজয়ীর রিপন চন্দ্র শীল, যুগ্ম সাধারণ সম্পাদক ডেইলি আওয়ার টাইমের সাবিহা তাসমীম, দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানবজমিনের এস জে আরাফাত, কোষাধ্যক্ষ বাংলাদেশ টুডের নুমান রাশেদ, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক বাংলাদেশ পোস্টের এস আহমেদ ফাহিম এবং কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাভিশন ডিজিটালের ফজলে এলাহী ফুয়াদ ও দৈনিক মানবকণ্ঠের মো. ফাহাদ হোসেন।

নির্বাচনের ফল ঘোষণা করেন- নির্বাচন কমিশনার ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেল মিয়া, সহকারী প্রক্টর ও এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমিন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা ও নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। নির্বাচনে দায়িত্বপালনরত অন্য নির্বাচন কমিশনার ছিলেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.ফিরোজ আহমেদ।

নবনির্বাচিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর