শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :

নোয়াখালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ সময় দেখুন
নোয়াখালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম অ্যান্ড অ্যাপস) মোঃ ইব্রাহিম। অভিযানে তাদের বেগমগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানার রাজগঞ্জ ইউনিয়নের বাইতুন নুর জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা সময় তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার মৃত নুর আলম চৌধুরীর ছেলে মোঃ আজাদ (৩০) ও মৃত লেদু মিয়ার ছেলে মোঃ ইউসুফ (৪০)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর