বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১২৭ সময় দেখুন
নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

নোয়াখালী প্রতিনিধি : আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

সোমবার দুপুরে নোয়াখালী জেলা বিএনপির নির্দেশনায় জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা শহর মাইজদীতে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা জানায়।

বক্তারা তাদের বক্তব্যে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার বন্ধের দাবি জানান এবং তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তারা চলমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার নিন্দা জানান।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, পতিত সরকারের লোকজন বারবার ষড়যন্ত্র করছে তারেক রহমান বলেছেন এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। ১৭ বছর প্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি আজকে সে ফ্যাসিবাদের পেতাত্বারা বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে আগামী দিনের পতিহত করার ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়াসহ জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর