শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে নিহত যুবদল কর্মীর পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রধান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন
নোয়াখালীতে নিহত যুবদল কর্মীর পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রধান

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে যৌথ বাহিনী কর্তৃক তুলে নিয়ে নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনায় নিহত আব্দুর রহমানের পরিবারের নিকট তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নে নোয়াখালী জেলা যুবদলের পক্ষ থেকে এ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় নিহতের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সান্ত্বনা এবং পাশে থাকার আশ্বাস দেন তারা।

জানা যায়, গত ১২ জানুয়ারি ইউনিয়ন ওই যুবদল নেতাকে তুলে নিয়ে যায় যৌথবাহিনী। পরে ওই নেতার মৃত্যু হয়। এ ঘটনায় আব্দুর রহমান এর পরিবারের সদস্যদের কাছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সার্বিক সহযোগিতায় নিহত পরিবারের পাশে দাঁড়ায় জেলা যুবদল।

এসময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সেলিম শাহী ও সোনাইমুড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর