শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

নোয়াখালীতে ভাসানচরকে সন্দ্বীপে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ সময় দেখুন
নোয়াখালীতে ভাসানচরকে সন্দ্বীপে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বৃহত্তর হাতিয়া’র ভূখণ্ড ভাসানচরকে সন্দ্বীপ উপজেলার অধীনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে হাতিয়া সমিতি নোয়াখালী।

শনিবার (১২মার্চ) বিকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে হাতিয়া নোয়াখালী সমিতি ও নোয়াখালী বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে স্থানীয়রা ।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতিয়া সমিতির সাধারণ সম্পাদক এহসানুল কবির ওরফে সোহেল, সহ-সভাপতি আবু ছায়েদ মো. নোমান, যুগ্ম সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোছলেহ উদ্দিন, হাতিয়া ব্লাড ব্যাংকের সভাপতি ইয়াসির আরাফাত, ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আতিকুল ইসলাম, নোয়াখালী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহ মো. সিরাজুল হক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাসানচর একটি মিমাংসীত বিষয়। এটিকে সন্ধীপের সাথে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে আঞ্চলিক দাঙ্গা লাগানোর উসকানি দেওয়া হচ্ছে। এই বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করছেন সন্ধীপের বাসিন্দা ও বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। যা কোনভাবে মেনে নেওয়া হবে না।

তারা আরো বলেন, দিয়ারা জরিপ অনুসারে ভাসানচর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের অন্তর্গত এবং শান্তিপূর্ণভাবে থানা গঠনও সম্পন্ন হয়েছে। তারা অভিযোগ করেন, একটি চক্র এই ইস্যুকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে। অবিলম্বে সরকার এই জায়গা থেকে সরে আসবে আমাদের বিশ্বাস। তা না হলে সামনের দিকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর