নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেচ্ছাসেবী সংগঠন “Friend’s Power Group (FPG)” এর উদ্যেগে অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি সামনে সংগঠনের সাধারণ সম্পাদক- আবদুর রহমান সোহেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি- রায়হানুল হাসান রাসু।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ, সহ-সাংগঠনিক অভি, ধর্ম বিষয়ক সম্পাদক বাবু, কোষাধ্যক্ষ- গোলাম কিবরিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন- পারভেজ, নুরুন নবী, শাওন, মারুফ, মেহেরাজ, রনি, সোহাগ, বেলাল, সহ আরো অন্যন্য সদস্যবৃন্দ।