নোয়াখালী প্রতিনিধি : ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে
অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নোয়াখালী জেলার শহর মাইজদী নবাব কনভেনশন হলে নোয়াখালী শহর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাবিবুর রহমান আরমানের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুবের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, সহকারী সেক্রেটারি মাও দেলোয়ার হোসেন, নোয়াখালী শহর আমির মাওলামা মোহাম্মদ ইউছুপসহছাত্রশিবিরের নোয়াখালী শহরের সাবেক সভাপতিগন।
ইফতার মাহফিলে শিবির সভাপতি হাবিবুর রহমান আরমান সভাপতির বক্তব্যে সকল বিশিষ্ট ব্যাক্তিদের ধন্যবাদ জানান এবং দেশ ও জাতির উন্নয়নে এবং একটি কল্যানময় রাষ্ট্র গঠনে ছাত্রশিবির পাশাপাশি সকল শ্রেনীপেশার মানুষ কে বিশেষ করে বিশিষ্ট নাগরিকদের এগিয়ে আসার আহবান জানান।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার বিশিষ্ট শিল্পপতি, সাংবাদিক , ব্যাবসায়ী, শিক্ষক,আইনজীবী প্রকৌশলী, চিকিৎসক সহ বিশিষ্ট নাগরিকজন ও প্রভাবশালী ব্যাক্তিবর্গ ।