নোয়াখালী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা শাখা কমিটির প্রকাশিত তালিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কমিটির তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রতিবাদ জানিয়েছেন মোহাম্মদ শাহাদাত হোসেন রিকাউন নামে একজন । তিনি ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ’ জানিয়ে অবিলম্বে তার নাম প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। অন্যথায়, তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।
গতকাল রবিবার রাত মোহাম্মদ শাহাদাত হোসেন রিকাউন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে এই প্রতিবাদের কথা জানান। তার দৃষ্টিতে আসে যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি-এর কেন্দ্রীয় ফেসবুক পেইজ থেকে প্রকাশিত নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা শাখা কমিটির একটি পোস্টে তার নাম রয়েছে।
তিনি তার পোস্টে স্পষ্ট উল্লেখ করেন, “আমার সাথে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিসহ দলের যে কোনো পর্যায়ের নেতাকর্মীর সাথে কোনো প্রকার যোগাযোগ অতীতেও নেই বর্তমানেও নেই।অথচ তার সাথে যোগাযোগ ও অনুমতি ব্যতিত সোনাইমুড়ী উপজেলা শাখা কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শাহাদাত হোসেন রিকাউন অবিলম্বে সোনাইমুড়ী উপজেলা শাখা কমিটি থেকে তার নাম বাদ ও প্রত্যাহার করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির সোনাইমুড়ী উপজেলা শাখা, নোয়াখালী জেলা শাখা ও কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃত্ব কোনোভাবেই এই দায় এড়াতে পারে না।”
তিনি কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, “উল্লেখ নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা শাখা কমিটি থেকে আমার নাম বাদ ও প্রত্যাহার না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।
এ বিষয়ে তার সাথে কথা বলতে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন আমি ছাড়াও এখানে আরো কয়েকজন রয়েছে যাদের সাথে যোগাযোগ না করে এই কমিটির ঘোষণা করা হয়েছে ।
উল্লেখ্য জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির প্যাডে গত ৫ অক্টোবর সোনাইমুড়ী উপজেলা (নোয়াখালী) এর আংশিক (৩০ জন) আহ্বায়ক কমিটির যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে সদস্য তালিকায় ১৯ নম্বরে মোহাম্মদ শাহাদাত হোসেন রিকাউন-এর নাম এবং একটি মোবাইল নম্বর উল্লেখ রয়েছে। প্রকাশিত তালিকাটিতে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব এবং সদস্যদের নাম রয়েছে।