রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করবেন যেভাবে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৯৮ Nihal Sarin, Koneru Humpy clinch individual gold medals at European Chess Club Cup 2026 | Chess News Diljit Dosanjh’s Delhi Concert Gets Police Nod; Kalki 2898 AD Sequel Makers Drop First Look Video | Bollywood News সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ বিতর্কিত বক্তব্যের জন্য হুইপ নিজানের দুঃখপ্রকাশ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন

পটিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২২০ সময় দেখুন
পটিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর।

আগামীর সুন্দর ও সমৃদ্ধ পটিয়া গড়তে সর্বস্তরের জনগণকে জামায়াতের আহবান।
–আনোয়ারুল আলম চৌধুরী

মোঃ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, আগামীর সুন্দর ও সমৃদ্ধ পটিয়া গড়তে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম । তিনি বলেন, ২৪’র আন্দোলনে দুই হাজারের অধিক শহিদ এবং হাজার হাজার ছাত্র জনতার পঙ্গু আহত হওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। শহীদদের রক্ত যাতে বৃথা যেতে না পারে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আপনারা জানেন,
বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। সাধারণ ভোট দেয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করেছে। সে ভোট যাতে ন্যায় ও সত্যের পক্ষের শক্তি বিজয়ী হতে পারে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনে কালো টাকা ও পেশী শক্তির দাপট চলবে না। নির্বাচনের আগেই যাতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সহযোগী সম্মেলন ও ঈদ পূণর্মিলনী অনুষ্টানে পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর জসিম উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী আনোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পটিয়া (চট্টগ্রাম-১২) আসনে জামায়াতের প্রার্থী ডা. ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফখরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মো. নুরুল্লাহ, শিক্ষা সম্পাদক ইসমাঈল হক্কানী, বক্তব্য রাখেন একর্ড হোল্ডিং এর চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দীন, মহানগরী ব্যাংকার্স থানার নায়েবে আমীর আকতার হোসেন, আহমেদুর রহমান, কালারপোল থানা আমীর মাষ্টার মো. নাছির, উপজেলার নায়েবে আমীর সাদেক হোসেন, হাসমত আলী প্রমুখ। অনুষ্টানে দারস পেশ করেন উপজেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা জয়নাল আবেদীন আয়াজ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর