সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

পদ্মায় বুয়েট ছাত্রের মৃত্যু ঘটনায় মামলা, ১৫ বন্ধু গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২০১ সময় দেখুন
পদ্মায় বুয়েট ছাত্রের মৃত্যু ঘটনায় মামলা, ১৫ বন্ধু গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারের মৈনটঘাট এলাকা থেকে শুক্রবার (১৫ জুলাই) সকালে তারিকুজ্জামান সানি (২৬) নামের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর ১৫ বন্ধুকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। গতকাল তাঁদের গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে আজ শনিবার তাঁদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলার দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।

ওসি মোস্তফা কামাল বলেন, ‘নিহত সানির বড় ভাই হাসাদুজ্জামান গতকাল শুক্রবার একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় আসামি করা হয় সানির সঙ্গে ঘুরতে যাওয়া অন্য ১৫ বন্ধুকে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’

ওই আরও বলেন, ‘তারিকুজ্জামান সানি ও ১৫ থেকে ১৬ জন যুবক গত বৃহস্পতিবার একসঙ্গে পদ্মা নদীতে ঘুরতে গিয়েছিলেন। এরপরই সানি নিখোঁজ হন। ওইদিন রাতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে যায়। সর্বশেষ গতকাল শুক্রবার সকালে সানির মরদেহ উদ্ধার করে ডুবুরিদল।’

ওসি মোস্তফা কামাল বলেন, ‘সুরতহাল শেষে ওই বুয়েট শিক্ষার্থীর মরদেহ তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়।’

জানা যায়, নিহত তারিকুজ্জামান সানি (২৬) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের ছাত্র ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন-উর-রশিদের ছেলে। সানি ঢাকার হাজারীবাগে থাকতেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর