নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ (২৮ ডিসেম্বর) বিকাল ৫টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।






