রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম : মাহবুবুল আলম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২০৭ সময় দেখুন


পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম

ডেস্ক রিপোর্টঃঃ  চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেছেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও সক্ষমতার প্রতীক। এই সেতুর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। সেতুর মাধ্যমে ২১টি জেলার সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে। ফলে এই অঞ্চলের উৎপাদিত কৃষিসহ অন্যান্য পণ্য পরিবহনে সময় ও ব্যয় সাশ্রয় হবে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে।

শনিবার (২৫ জুন) চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু কনফারেন্স হলে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চেম্বার সভাপতি বলেন, পদ্মা সেতুর কল্যাণে মোংলা বন্দরসহ বিভিন্ন স্থল বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি বৃদ্ধি পাবে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এসএমই সম্প্রসারণ ও শিল্পায়ন ব্যাপক প্রসার লাভ করবে। বাংলাদেশের প্রবৃদ্ধি ১.২৩ শতাংশ বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও অনেক পরিবর্তন হবে।

এসময় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ এবং ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এতে চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মো. ইফতেখার ফয়সাল এবং বিভিন্ন ব্যবসায়ী সদস্যসহ চেম্বারের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর