মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ জন Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬

পপ অফ কালারের আয়োজনে হোমমেড ফুড ফেস্টিভ্যাল শেফস বিয়ন্ড হোম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৫৯ সময় দেখুন
পপ অফ কালারের আয়োজনে হোমমেড ফুড ফেস্টিভ্যাল শেফস বিয়ন্ড হোম


অনুষ্ঠিত হল দেশের সবচেয়ে বড় হোমমেড ফুড ফেস্টিভ্যাল “শেফস বিয়ন্ড হোম”। ফার্ম ফ্রেশ এর সৌজন্যে এবং জনপ্রিয় ফিমেল কমিউনিটি পপ অফ কালার এর আয়োজনে ২২ ও ২৩ জুলাই রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এ আয়োজন। প্রতিদিন সকাল ১০ টায় শুরু হয়ে রাত ৯টায় শেষ হয় এ ফেস্টিভ্যাল। এই আয়োজনে পাবলিকেশন পার্টনার হিসেবে রয়েছে সূচী শৈলি।

এই আয়োজনে স্টলের মাধ্যমে অংশগ্রহণ করেছেন ১৫ জনের বেশি রন্ধন শিল্পী ও হোমমেড ফুড উদ্যোক্তাগণ। তারা তাদের বাসায় তৈরি খাবার এবং সরাসরি রান্না করা খাবার প্রদর্শন করেন সেখানে। শেফস বিয়ন্ড হোম উৎসবে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন সেক্টরের তারকা ব্যাক্তিত্বগণ। এছাড়াও আয়োজনে ছিল  মেহেদী কর্নার, অতিথীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা, এবং বিভিন্ন ডিসকাউন্ট কুপন। উদ্যোক্তাদের পক্ষ থেকে দর্শনার্থীদের এই কুপন প্রদান করা হয়।  পাশাপাশি, খাবার নিয়ে কাজ করা উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পাঁচজন অংশগ্রহনকারী উদ্যোক্তাকে পাঁচটি ক্যাটাগরীতে সম্মাননা প্রদান করেছে পপ অফ কালার।

এই ফেস্টিভ্যাল প্রসঙ্গে পপ অফ কালার এর প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মিম বলেন, শেফস বিয়ন্ড হোড ফুড ফেস্টিভ্যালটি মূলত সেইসব নারীদের জন্য, যারা রান্নায় পারদর্শী এবং যারা রান্নাকে পেশা হিসেবে নিয়েছেন বা নিতে চান।
যারা অনলাইনে খাবার নিয়ে কাজ করছেন তাদেরকে আরও বড় পরিসরে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই এই উৎসবের মাধ্যমেে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর