শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান

পরিবারের সামনেই ‘চর্চিত প্রেমিক’কে হিরের আংটি দিলেন শ্রাবন্তী, প্রকাশ্যে ছবি Actress Srabanti Chaterjee gifts a diamond studded platinum ring to her rumored boyfriend Abhirup Nag Chowdhury– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৪৮৪ সময় দেখুন
পরিবারের সামনেই ‘চর্চিত প্রেমিক’কে হিরের আংটি দিলেন শ্রাবন্তী, প্রকাশ্যে ছবি Actress Srabanti Chaterjee gifts a diamond studded platinum ring to her rumored boyfriend Abhirup Nag Chowdhury– News18 Bangla


#কলকাতা: তা হলে কি সত্যিই আরও একবার প্রেমের বাঁধনে হৃদয় হারালেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)? একদিকে যেমন নায়িকা-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)-এর মা হওয়ার গুঞ্জনে উত্তাল টলিপাড়া, অন্যদিকে তেমনই নুসরতের ঘনিষ্ঠ বান্ধবী শ্রাবন্তীর জীবনেও কি নতুন কোনও অধ্যায়ের সূচনা হতে চলেছে? আপাতত সোশ্যাল মিডিয়ায় উঁকিঝুঁকি মেরে সেই রসায়নের জল মেপে নেওয়ার চেষ্টা করছেন নেটিজেনরা ।

নতুন সম্পর্কের এই জোরদার গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে এল শ্রাবন্তীর ‘চর্চিত প্রেমিক’-এর এক্সক্লুসিভ একটি ছবি । ছবিতে কালো শার্ট পরিহিত এক ব্যক্তিকে দেখা গিয়েছে । যিনি অন্য একজনকে কেক খাইয়ে দিচ্ছেন । ওই ব্যক্তির সঙ্গেই নাকি সম্পর্কে রয়েছেন নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ।

এ দিকে আবার শ্রাবন্তীর তৃতীয় সম্পর্কও এখন অতীত । রোশন সিংয়ের থেকে আলাদা হয়ে গিয়েছেন গত বছর থেকেই । বিয়ের বছর খানেক গড়াতে না গড়াতেই রোশনের সঙ্গে মনোমালিন্য শুরু হয় নায়িকার । তাঁরা আলাদা থাকতে শুরু করেন । যদিও তার কারণ জানা যায়নি আজও । শ্রাবন্তীর সঙ্গে ভাঙা সংসার জুড়তে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রোশন, তবে ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ‘মিষ্টি হাসির নায়িকা’ এই সম্পর্ককে আর টিকিয়ে রাখতে চান না । ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, ‘মুভ অন’ করে গিয়েছেন তিনি ।

এর কারণ কি সেই চর্চিত প্রেমিক? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? উত্তর যাই হোক না কেন, নায়িকার জীবনে ফের প্রেমের ছোঁয়া লাগল কিনা, সেটা জানতেই উৎসুক শ্রাবন্তীর ভক্তকূল । মাস দুয়েক হল শ্রাবন্তীর নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে । বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী’কে নাকি মন দিয়েছেন নায়িকা । পরিচালক রাজীব বিশ্বাস, মুম্বইয়ের মডেল কৃষ্ণ ভিরাজ, মাল্টি জিমের মালিক রোশন সিংয়ের পর তা হলে কি এ বার অভিরূপের প্রেমে বাঁধা পড়লেন নায়িকা?

এই জল্পনাকেই আরও খানিকটা উস্কে দিতে সাম্প্রতিক এই ছবিটি । ঘনিষ্ঠ সূত্রে খবর, এই ছবিটি শ্রাবন্তীর বাড়ির । উপলক্ষ্য ছিল অভিরূপের জন্মদিন । ওই দিন নিজের বাড়িতে অভিরূপের জন্মদিন সেলিব্রেট করেন শ্রাবন্তী । উপহার দেন হিরে বসানো বহুমূল্য প্ল্যাটিনামের আংটিও । ঘরোয়া এই পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রীর বাবা-মা ও দিদি স্মিতাও । তা হলে কি খুব শীঘ্রই নতুন সম্পর্কে শিলমোহর লাগতে চলেছে? নাকি চতুর্থ বার কোনও সম্পর্কে জড়ানোর আগে আরও একটু বুঝেশুনে পা ফেলতে চলেছেন নায়িকা?

সম্প্রতি শ্রাবন্তীর একটি ফোটোশ্যুটের ভিডিওতে কমেন্টও করেছিলেন অভিরূপ । ইনস্টাগ্রামে দু’জনেই একে অপরকে ফলো করেন। তার উপর শ্রাবন্তীর কমেন্ট বক্স রেস্ট্রিক্টেড । শুধুমাত্র শ্রাবন্তী যাঁদের ফলো করেন সেই ব্যক্তিরাই তাঁর ছবি বা ভিডিওতে কমেন্ট করতে পারবেন এবং সেটাই দেখা যাবে । তাই অভিরূপের কমেন্ট-টিও সহজেই নজরে পড়েছে । ফোটোশ্যুটে দেখা যাচ্ছে, অপরূপা শ্রাবন্তী গোলাপি সিক্যুইনের একটি শাড়ি পরেছেন । সঙ্গে মানানসই সবুজ ব্লাউজ ও ডিজাইনার গয়না । ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ইশকে দি চাসনি’ । এই ভিডিও দেখে নিজেকে সামলাতে পারেননি অভিরূপ । লিখেছেন, ‘ম্যাজিক্যাল’ । সঙ্গে এঁকে দেন হৃদয়ের ইমোজিও । আর এই কমেন্ট চোখ এড়ায়নি নেটিজেনদের । টলিউডে ফের আরও একটা নতুন খবর আসার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom