বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

পরৈকোড়া ইউপি চেয়ারম্যান আশরাফের মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৬৬ সময় দেখুন
পরৈকোড়া ইউপি চেয়ারম্যান আশরাফের মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ (৬৮) বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মামুনুর রশিদ চৌধুরী আশরাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পরৈকোড়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে আশরাফকে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ (রোববার) বাদে জোহর নগরের পাঁচলাইশ কাতালগঞ্জ আবাসিক এলাকায় ও বাদে মাগরিব স্থানীয় পরৈকোড়া ইউনিয়ন মাঠে জানাজা শেষে নিজ এলাকার পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।

এদিকে আশরাফ চেয়ারম্যানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বটতলী চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক চৌধুরী, জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, বৈরাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সোলাইমান, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বারশত ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ূম শাহ্, বারখাইন ইউপি চেয়ারম্যান হাসনাত জলিল শাকিল, বরুমচড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামশুল ইসলাম, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, রায়পুর ইউপি চেয়ারম্যান আমিন শরীফ, জুঁইদন্ডী ইউপি মাস্টার মোহাম্মদ ইদ্রিচ, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানসহ বিভিন্ন অঙ্গ সংগঠন। তাঁরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর