বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

পানির ড্রেন থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২১১ সময় দেখুন
পানির ড্রেন থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা – Corporate Sangbad


আইন-আদালত

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রী সাচিতা হোসেন সেঁজুতির মরদেহ পানির ড্রেন থেকে উদ্ধারের ঘটনায় মামলা দায়ের সাতক্ষীরা কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) রাতেই নিহত স্কুল ছাত্রী মা লায়লী পারভীন বাদী এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ‘কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের কৃষক সোহরাব হোসেন পলাশের মেয়ে ও কলারোয়া পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাচিতা হোসেন সেঁজুতি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে রবিবার (২৭শে মার্চ) দুপুরে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় রাতে তার বাবা কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরদিন সকালে একই গ্রামের একটি ধান খেতের ভিতর থেকে দু’ হাত বাঁধা অবস্থায় ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।’

মামলার এজাহারে আরও জানানো হয়, ‘সেঁজুতির সাথে একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে কলারোয়া সরকারি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুর রহমানের সাথে এক বছর আগে প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক ভাবে ওই সম্পর্ক মেনে না নেওয়ার কারনে প্রতিশোধ স্বরুপ এই হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হয়েছে।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা জানান, ‘সেঁজুতি হত্যার ঘটনায় তার মা লায়লী পারভিন বাদি হয়ে সোমবার রাতেই একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। খুব দ্রুত তম সময়ের ভিতরে হত্যার কারণ উদঘাটন পূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর