বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৮৭ সময় দেখুন
পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেলে ঘুরতে গিয়ে পিকআপের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর। শুক্রবার বেলা ছয়টার দিকে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে ১৬ দাগ যাত্রীছাউনি কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দৌলতপুর উপজেলার সালিমপুর গ্রামের নিপুন আলীর ছেলে নাহিন ইসলাম ও মথুরাপুর স্কুল পাড়ার কোরবান আলীর ছেলে সিয়াম উদ্দিন। তারা কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রথম  সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার জানান, সিয়াম ও নাহিনসহ ১০-১২ জন কয়েকটি মোটরসাইকেলে ভেড়ামারা লালনশাহ সেতু এলাকায় ঘুরতে যান। একটি মোটরসাইকেলে ছিলেন নাহিন ও সিয়াম। একপর্যায়ে এই দুজন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নাহিন ইসলামের চাচা বিপ্লব হোসেন জানান, নাহিন মেধাবী ছাত্র ছিল। সে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের  শিক্ষার্থী।  তার এই আকস্মিক মৃত্যু পরিবারের কেউ মেনে নিতে পারছেন না।

এদিকে নিহতের ঘটনায় তাদের পরিবারের শোকের মাতন চলছে।  শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছালে শোকে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।  

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর