বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

পিরোজপুরে জুলাই – আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৬২৯ সময় দেখুন
পিরোজপুরে জুলাই – আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি:

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পিরোজপুরে শহীদ পাঁচজন সহ দেশের সব শহীদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার সকাল ৯টায় শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ও আহতদের পরিবারবর্গ, আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধারা, রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার সচেতন নাগরিকবৃন্দ।

জুলাই যোদ্ধা পিরোজপুর এর সভাপতি কাজী মো. আবু হানিফের সভাপতিত্বে ও সদস্য সচিব তাহমীদ আল নাসীব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেন, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের পিরোজপুর জেলা সেক্রেটারি মো. মনিরুল হাসান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এসএম রেজাউল ইসলাম শামিম, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতি স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকারভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় তারা বলেন, “এই আন্দোলন ছিল গণমানুষের অধিকারের পক্ষে একটি ঐতিহাসিক জাগরণ। শহীদদের ত্যাগ আমাদের সামনে এগিয়ে চলার প্রেরণা।স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা সবাই যেন একত্রে স্বাধীনতাকে রক্ষা করতে পারি । এজন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

আন্দোলনের অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনের সুনির্দিষ্ট স্বীকৃতি ও ‘জুলাই সনদ’ প্রণয়নের দাবি জানান। একইসাথে আন্দোলনকারীদের বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধের আহ্বান জানান হয়।
এসময় শহীদ পরিবারের সদস্যরা অশ্রু চোখে তাদের স্বজনদের স্মৃতিচারণ করেন এবং এই হত্যাকাণ্ডের জড়িতদের বিচার দাবি করেন।

আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর