বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

পুঁজিবাজারে বিনিয়োগে আর্থিক প্রতিষ্ঠানের সুযোগ বাড়লো – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
পুঁজিবাজারে বিনিয়োগে আর্থিক প্রতিষ্ঠানের সুযোগ বাড়লো – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের পর এবার নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানেরও (এনবিএফআই) পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ বেড়েছে। এখন থেকে পুঁজিবাজারে আর্থিক প্রতিষ্ঠানের উর্ধসীমা (Exposure Limit) নির্ধারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ার, ডিবেঞ্চার, কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য নিদর্শনপত্রে বিনিয়োগ হিসাবায়নের ক্ষেত্রে বাজারমূল্য (Market Price)-এর পরিবর্তে ক্রয়মূল্য (Cost Price) বিবেচনা করা হবে।

আজ রোববার (১৪ আগস্ট) এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।সব আর্থিক প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের পুঁজিবাজারে শেয়ার ধারণের উর্ধ্বসীমা (Exposure Limit) নির্ধারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ার, ডিবেঞ্চার, কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য নিদর্শনপত্রে বিনিয়োগ হিসাবায়নের ক্ষেত্রে বাজারমূল্য-এর পরিবর্তে ক্রয়মূল্য বিবেচনা করতে হবে।

এতে আরও বলা হয়েছে, সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৮(২) ধারায় এ নির্দেশনা জারি করা হলো। এর আগে গত ৪ আগস্ট তফসিলি ব্যাংকগুলোর এক্সপোজার গণনায় সিকিউরিটিজের  বাজারমূল্যের পরিবর্তে ক্রয়মূল্যকে বিবেচনায় নেওয়ার নির্দেশনা জারি হয়।

সিকিউরিটিজের ক্রয়মূল্যের পরিবর্তে বাজার মূল্যে এক্সপোজার গণনা করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সব সময় চাপে থাকতে হয়। শেয়ারের দাম বেড়ে গেলে নতুন বিনিয়োগ না করা সত্ত্বেও অনেক সময় এক্সপোার নির্ধারিত সীমা ছাড়িয়ে যায়। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শেয়ার বিক্রি করে এক্সপোজার কমাতে হয়। তাতে প্রতিষ্ঠানের পক্ষে ভাল মুনাফা করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে শেয়ার বিক্রির চাপের কারণে বাজারের স্থিতিশীলতা ব্যাহত হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর