বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

পুঁজিবাজার উন্নয়নে একসঙ্গে কাজ করবে বিএমবিএ-ডিবিএ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২৭৩ সময় দেখুন
পুঁজিবাজার উন্নয়নে একসঙ্গে কাজ করবে বিএমবিএ-ডিবিএ – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করবে পুঁজিবাজারে ব্রোকারদের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত এক বৈঠকে ডিবিএ ও বিএমবিএর নেতারা এই বিষয়ে একমত হন। বৈঠকে শেষে বিএমবিএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিওর নেতৃত্বে তার পর্ষদের একটি প্রতিনিধি দল বিএমবিএ’র প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমানের আমন্ত্রণে বিএমবিএ’র কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উভয় সংগঠনের নেতারা পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়।

সভায় ডিবিএর নেতাদের মধ্যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাজিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, পরিচালক ডা. ওসমান গণি চৌধুরী, ওমর হায়দার খাঁন, মোহাম্মদ আহসান উল্লাহ, সুমন দাস, মো. শাহেদ ইমরান, মামুন আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএমবিএ’র প্রথম সহ-সভাপতি অসিত কুমার চক্রবর্তী, দ্বিতীয় সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, মহাসচিব মো. রিয়াদ মতিন, কোষাধ্যক্ষ মো. আব্দুর রহিম, সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম, মাহবুব এইচ মজুমদার উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর