বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

পেটে গজ রেখে সেলাই : উন্নত চিকিৎসার নির্দেশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ জুন, ২০২২
  • ২০০ সময় দেখুন
পেটে গজ রেখে সেলাই : উন্নত চিকিৎসার নির্দেশ – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনায় ভিকটিম শারমিন আক্তার শিলাকে উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৮ জুন) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠনে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া ভিকটিমকে ক্ষতিপূরণ প্রশ্নে রুল জারি করেছেন আদালত।

আরও পড়ুন: খুলনায় ধর্ষণ মামলায় পিবিআই প‌রিদর্শক মাসুদ কারাগারে

আদালতে রিটের পক্ষে ছিলেন শুনানি করেন এডভোকেট জীবন নেছা মুক্তা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী এটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাতে সিজারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন ঝালকাঠীর নলছিটি উপজেলার বাসিন্দা জিয়াউল হাসানের স্ত্রী শারমিন আক্তার শিলা। সুস্থ হয়ে বাড়ি ফেরার কিছু দিন পর পেটে প্রচ-ব্যথা হয়। ফুলে যায় পেট। ২১ মে পেট ফুটো হয়ে পুজ বের হয়। তাৎক্ষণিক ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে ২২ মে পুনরায় অপারেশন করা হয়।

পুনরায় অস্ত্রোপচার শেষে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. নাজিমুল হক জানান, দীর্ঘদিন গজ থাকায় পেটের ভেতরে পচন ধরে নাড়ি ফুটো হয়েছে। অপারেশন করা হয়েছে। তার সার্বিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন:

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির আত্মহত্যা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর