বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

পোশাক রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে | ডিএমপি নিউজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১১৭ সময় দেখুন
পোশাক রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে | ডিএমপি নিউজ


চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) ৪ হাজার ৩৮৫ কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা এর আগের ২০২২-২৩ অর্থবছরের একইসময়ের তুলনায় ২.৮৬ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, এই সময়ে রপ্তানি হওয়া পোশাকের মধ্যে নিট পণ্য (সোয়েটার, টি-শার্ট) রপ্তানি হয়েছে ২ হাজার ৪৭০ কোটি ডলারের। এক্ষেত্রে প্রবৃদ্ধি ৬ দশমিক ১৫ শতাংশ। অন্যদিকে ওভেন পোশাক (শার্ট, প্যান্ট) রপ্তানি হয়েছে ১ হাজার ৯১৪ কোটি ডলারের যা আগের বছরের থেকে ১.০৯ শতাংশ কম।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের ১১ মাসে সকল পণ্য থেকে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৪ কোটি ডলার। প্রবৃদ্ধি ২.০১ শতাংশ। তবে গত মে মাসে পোশাক রপ্তানি হয়েছে ৩৩৫ কোটি ডলারের, যা আগের বছরের থেকে ১৭.১৯ শতাংশ কম।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল মনে করেন, বাংলাদেশের রপ্তানির প্রধান দুই বাজার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পোশাক কেনা কমিয়ে দিয়েছে, যা মূলত রপ্তানি কমে যাওয়ার প্রধান কারণ।-বাসস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর