বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি বিনিময় করলো বিজিবি-বিএসএফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি ( দিনাজপুর)  প্রতিনিধি ::

ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ সদস্যরা। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। দীর্ঘদিন ধরেই আমাদের হিলি সীমান্তে এ ধরনের রেওয়াজ চলে আসছে।

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়।

বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহাদাৎ হোসেন ও ভারতের ১৫১-বিএসএফের ইন্সপেক্টর শ্রী অশোক কুমার একে-অপরে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কোম্পানি  কমান্ডার শাহাদাৎ হোসেন বলেন, আজ ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এ সময় আমরাও বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর