শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতারনার মামলায় সমাজসেবা কর্মকর্তা’র ৬ মাসের কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২৫২ সময় দেখুন
প্রতারনার মামলায় সমাজসেবা কর্মকর্তা’র ৬ মাসের কারাদণ্ড

জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুর সদর সি.আর মোকদ্দমা নং ১১৭(১)১৮ আপিল মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত আসামী সমাজসেবা কর্মকর্তা আত্নসমর্পণ করলে সমাজসেবা কর্মকর্তা মাহফুজা আখতারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সমাজসেবা কর্মকর্তা মাফুজা আখ্তার, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত (ফিল্ড সুপারভাইজার) ও তার পুত্র মাহবুবুল হাসান (মাসুম)।

বিজ্ঞ সিনিয়র দায়রা জজ, জামালপুর এঁর আদেশ মোতাবেক আসামীদ্বয় গত ১০ জানুয়ারি নিম্ন আদালতে আত্মসমর্পণ করিলে বিজ্ঞ আদালত তাদের জেল-হাজতে প্রেরণ করেন।

মামলার এজাহার ও বাদীর নিকট হতে জানাযায়, জামালপুর শহরের নয়াপাড়া পাঁচরাস্তা মোড়ের জুলেখা জেনারেল হাসপাতাল লিমিটেডের মালিক মোহাম্মদ জাকিরুল ইসলামের কাছ থেকে একটি দোতলা বাড়ি ভাড়া দেয়ার শর্তে নগদ ৬ লাখ টাকা ও পরবর্তীতে বাড়ির স্থায়ী উন্নয়ন বাবদ ৫ লাখ ১২ হাজার ৪শ ৬৭ টাকার কাজ করে মোট ১১ লাখ ১২ হাজার ৪শ ৬৭ টাকা এককালীন ফেরৎযোগ্য জামানত দিয়ে মাসিক ৩০ হাজার টাকা ভাড়ায় ২৪ মে ২০১৫ইং তারিখ থেকে ১ মে ২০২৩ইং তারিখ পর্যন্ত একটি লিখিত বাড়িভাড়ার চুক্তিপত্র সম্পন্ন করে নয়াপাড়া পাঁচরাস্তা মোড়ের মৃত আবুল হাসেমের স্ত্রী মাহফুজা আখতার।

সে মোতাবেক ভাড়াটিয়া মোহাম্মদ জাকিরুল ইসলাম প্রায় ১(এক) কোটি টাকার মেডিকেল সরঞ্জামাদি ক্রয় ও অন্যান্য ক্ষেত্রে আরও প্রায় ৫০লাখ টাকা বিনিয়োগ করে তার জুলেখা জেনারেল হাসপাতাল লিমিটেড গড়ে তোলে অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সাথে ক্লিনিক ব্যবসা পরিচালনা করে আসছেন। এদিকে ২ বছর অতিক্রান্ত হতে না হতেই মাহফুজা আখতার তার ছেলে মাহবুবুল হাসান মাসুমকে দিয়ে বিগত ২৬ জুলাই ২০১৭ইং সালে জুলেখা জেনারেল হাসপাতাল লিমিটেডের প্রধান ফটকে তালা দিয়ে জোরপূর্বক ও বেআইনীভাবে বন্ধ করে দেয়।

এনিয়ে অনেক আকুতি মিনতির পরও মোহাম্মদ জাকিরুল ইসলামের প্রতি কোন ভ্রক্ষেপ না করলে সে বাধ্য হয়ে বিজ্ঞ আমলী আদালত জামালপুর সদরে মাহফুজা আখতার ও তার ছেলে মাহবুবুল হাসান মাসুমকে আসামী করে একটি মামলা দায়ের করে। যার নম্বর ১১৭(১)২০১৮। আসামীদ্বয়ের বিরুদ্ধে পেনাল কোড-১৮৬০ এর ৪০৬/১০৯ ধারায় আনীত মোহাম্মদ জাকিরুল ইসলামের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করে। আসামীদ্বয় জামিনে বেরিয়ে মোহাম্মদ জাকিরুল ইসলামের পিতাকে অপহরণ করে পরে মামলা হওয়ার খবরে ছেড়ে দেয়। এদিকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আদালতে প্রবেশে বারংবার বাধা দেয়াসহ উপূর্যপরি প্রাণনাশের হুমকির ঘটনায় ১৪ ফেব্রয়ারি ২০২০ইং তারিখে জামালপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন মোহাম্মদ জাকিরুল ইসলাম। যার নম্বর ৬৮২, তারিখ ১৪/২/২০২০ইং। তারপরও আসামীরা ভাড়াটে লোকজন দিয়ে তাকে বিভিন্ন মাধ্যমে হুমকি দেয়া অব্যাহত রাখলে মোহাম্মদ জাকিরুল ইসলাম জামালপুরের পুলিশ সুপারের দারস্থ হলে তৎকালীন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে জামালপুর থানার এসআই সাইফুল কে বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেয়া হয়।

এদিকে মামলায় সাজা হলেও আসামীরা তাকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ভিড়তে দিচ্ছে না। বিরাট অঙ্কের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি জীবনের নিরাপত্তাহীনতায় এখন প্রানভয়ে পালিয়ে বেড়াচ্ছে ক্লিনিক ব্যবসায়ী মোহাম্মদ জাকিরুল ইসলাম।

এদিকে জেলা সমাজসেবা অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসারকে একাধিকবার লিখিত ও মৌখিক ভাবে অবহিত করার পরেও মাফুজা আখ্তারের বিরুদ্ধে বিভাগীয় কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নাই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর