শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রতিবন্ধী শিক্ষার্থীকে হলছাড়া করার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২২৯ সময় দেখুন
প্রতিবন্ধী শিক্ষার্থীকে হলছাড়া করার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে


রাবি করেসপন্ডেন্ট

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলে সৌরভ নামে এক বাকপ্রতিবন্ধী শিক্ষার্থীকে মধ্যরাতে সিট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হল ছাত্রলীগের সভাপতি ও তার এক অনুসারীর বিরুদ্ধে। গত মঙ্গলবার (২৯ মার্চ) রাতে এই ঘটনা ঘটলেও শনিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি জানা-জানি হয়। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী হল প্রাধ্যক্ষের কাছে অভিযোগ দিয়েছেন।

সৌরভ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্তরা হচ্ছেন- মতিহার হল ছাত্রলীগের সভাপতি রাজীব হোসেন ও তার অনুসারী হাবিব।

হল প্রশাসন ও ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রে জানা গেছে, সম্প্রতি মতিহার হলের ৪৩৮ নম্বর কক্ষে সৌরভকে সিট বরাদ্দ দেয় হল প্রশাসন। কিন্তু ওই কক্ষে আগে থেকেই রয়েছে ছাত্রলীগ কর্মী হাবিব। তবে হাবিবের বরাদ্দকৃত রুম নম্বর ২০৫। মঙ্গলবার সৌরভ তার জিনিসপত্র নিয়ে ওই কক্ষে গেলে হাবিবের বেড দেখতে পায়। পরে তিনি হাবিবের বেড সরিয়ে নিজের জিনিসপত্র রাখে।

পরে হাবিব ভুক্তভোগী শিক্ষার্থীকে ডেকে নিয়ে জানতে চান যে, কীভাবে সে সিট বরাদ্দ পেয়েছে, কার অনুমতিতে তার বিছানা সরানো হয়েছে। এর কিছুক্ষণ পরে হল ছাত্রলীগ সভাপতি রাজিবের নেতৃত্বে হাবিবসহ দুই/তিন জন এসে তাকে সিট থেকে নামিয়ে দেয়।

ভুক্তভোগী শিক্ষার্থী সৌরভ জানান, মঙ্গলবার রাত সাড়ে এগারটার দিকে তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বিনোদপুরে থাকছেন।

এ বিষয়ে অভিযুক্ত হাবিব সারাবাংলাকে বলেন, ‘আমি ৫/৬ দিন ধরে ওই কক্ষে থাকছি। মঙ্গলবার রাতে রুমে এসে দেখি, আমার বিছানাপত্র সরিয়ে ওই ছেলে তার নিজের বিছানা পেতেছে। সে আমাকে না জানিয়েই কাজটি করেছে। তার সিট বরাদ্দও হয়নি। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে আমি তার সঙ্গে কথা বলি। তাকে জিজ্ঞেস করি, আমাকে না জানিয়ে বিছানা সরানোর কারণ। তবে সে কোনো উত্তর দিতে পারেনি। পরে রাজীব ও আমি তার সঙ্গে কথা বললে ছেলেটি রুম থেকে চলে যায়।’

২০৫ নম্বর কক্ষ ছেড়ে ৪৩৮ আসার বিষয়ে জানতে চাইলে হাবিব বলেন, ‘সিটটি আমার পরিচিত এক বড় ভাইয়ের। প্রভোস্ট স্যারের সঙ্গে কথা বলে আমি ওই রুমে উঠেছি। তার সঙ্গে কথা বলে সিট একচেঞ্জ করব।’

তবে হল প্রাধ্যক্ষ মুসতাক আহমেদ’র সঙ্গে যোগাযোগ করা হলে সারাবাংলাকে তিনি বলেন, ‘আমাদের হিসাবে অনুযায়ী ৪৩৮ নম্বর কক্ষে একটি সিট খালি ছিল। তাই সৌরব নামে ওই শিক্ষার্থীকে বরাদ্দ দিয়েছি। হাবিবের সঙ্গে সিটের বিষয়ে কোনো কথা হয়নি।’

সিট থেকে নামানোর বিষয়ে হল ছাত্রলীগের সভাপতি রাজীব হোসেন সারাবাংলাকে বলেন, ‘৪৩৮ নম্বর রুমের ওই সিটে হাবিব নামে আমাদের এক কর্মী আগে থেকেই থাকতো। সৌরভ তার বিছানাপত্র সরিয়ে নিজের বিছানাপত্র রাখে। আমি রাতে বিষয়টি জানার পর তার সঙ্গে কথা বলি। পরে সে চলে যায়।’

হাবিবের সিট অন্য কক্ষে বরাদ্দের বিষয়টি বলতেই হল ছাত্রলীগ সভাপতি বলেন, ‘হাবিব যে কক্ষে থাকতো (২০৫ নম্বর) সেখানে আমাদের (ছাত্রলীগের) আরেক ছেলে থাকে।’ তবে এ বিষয়ে জানতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়াকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

সার্বিক বিষয়ে হল প্রাধ্যক্ষ মুসতাক আহমেদ বলেন, ‘মধ্যরাতে সিট থেকে নামিয়ে দেওয়ার বিষয়টি শুনেছি। ছেলেটি আমার কাছে এসেছিল এবং অভিযোগ দিয়েছে। রোববার বিষয়টি নিয়ে বসব। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’ ছেলেটি বেশ ভয়ে আছে বলেও জানান হল প্রাধ্যক্ষ।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর