বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

প্রতিষ্ঠার চার বছরের আগেই স্বেচ্ছায় রক্তদানে জামালপুর’র ৪ হাজার ব্যাগ রক্তদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৯৫ সময় দেখুন
প্রতিষ্ঠার চার বছরের আগেই স্বেচ্ছায় রক্তদানে জামালপুর’র ৪ হাজার ব্যাগ রক্তদান

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরে ”আমার রক্তে বাঁচলে প্রান, করবো না কেন স্বেচ্ছায় রক্তদান ‘ স্লোগান কে ধারন করে সংগঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বেচ্ছায় রক্তদানে জামালপুর’ এর প্রতিষ্ঠার ৪ বছর পুর্ণ হওয়ার আগেই ৪ হাজার ব্যাগ রক্তদান সম্পন্ন হয়েছে।

শনিবার ( ৬ এপ্রিল) জামালপুর জেনারেল হাসপাতালে
থ্যালেসেমিয়া এক রোগীকে সংগঠনের রুবেল হাসান হিমু এর ৫ম তম বি পজেটিভ রক্তদানের মাধ্যমে তারা এই সাফল্য অর্জন করে। এ সময় উপস্থিত ছিলেন এ সংগঠনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজয়।

এ নিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ইসমাইল হোসেন রাজু বলেন, ২০২০ সালের ১৩ মে থেকে আমাদের যাত্রা শুরু। করোনা কালীন সময় থেকে আমরা আমাদের সংগঠন স্বেচ্ছায় রক্তদানে জামালপুর নামে আত্ম প্রকাশ করি। তখন থেকেই মুমূর্ষু রোগীর জন্য হাসপাতালে ছুটে চলা। অসহায় গরীব রোগীর জন্য ব্লাড মেনেজ করা, থ্যালাসেমিয়া রোগীর জন্য ব্লাড দেওয়া ছাড়াও সংগঠনটি বিভিন্ন সমাজিক কাজের সাথে সম্পৃক্ত। আমাদের নিয়মিত রক্তদাতা ১০০+ যারা জেলা শহর থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে জরুরি মুহূর্তে রক্তদান করে থাকে। আমাদের তালিকায় আজকে রুবেল হাসান হিমুর ৫ম তম বি পজেটিভ লাল ভালোবাসা দেওয়ার মাধ্যমে আমরা ৪ হাজার ব্যাগ ব্লাড বিনামূল্যে দেওয়ার মাইলফলক স্পর্শ করি। এতে করে আমরা যেমন আনন্দিত এবং গর্বিত। এই অর্জন আমাদের সংগঠন এর সকল ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবী রক্তদাতা এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য উৎসর্গ। আমরা মানবিক কাজে আমাদের কার্যক্রম বৃদ্ধিতে এই অর্জন আমাদের কে আরও উৎসাহ দিবে আশাবাদী।

সংগঠনটির বর্তমান সভাপতি বখতিয়ার হোসেন জানান, যারা স্বেচ্ছাসেবীর কাজ করেন, সারাদিন অন্য মানুষের ভালো কাজ করার মধ্যে লিপ্ত থাকেন। স্বেচ্ছাসেবী এই কাজে যারা লিপ্ত থাকেন তাদের পাগল পর্যন্ত বলা হয়। কিন্তু তারাই সমাজকে বদলে এবং আলোকিত করতে পারে। কারন, তারা সমাজের জন্য ভালো কাজ করছে। স্বেচ্ছাসেবীরা সবসময় মানুষের ভালো করার চেষ্টা করে। স্বেচ্ছাসেবক হয়ে আপনি আপনার জীবনে ভালো কিছু কাজ করতে পারেন। এই কাজটি আপনার মনকে সম্প্রদায়ের সাথে সংযুক্ত রাখে এবং নতুন কিছু কাজের দক্ষতা অর্জন করতে সাহায্য করে।
সেই লক্ষ্যে আমাদের স্বেচ্ছায় রক্তদানে জামালপুর সংগঠন টি গড়ে উঠে ১৩ই মে, ২০২০, যখন সারাবিশ্বে কোভিট এর মহামারী। আমাদের এই সংগঠন এই পর্যন্ত ৪০০০ ব্যাগ রক্তের ব্যবস্থা করতে সক্ষমতা অর্জন করেছে। সেই সাথে প্রতিবছর হাজারেরও বেশি বৃক্ষ রোপণ করে যাচ্ছে। যে কোন প্রাকৃতিক দূর্যোগে অসহায়দের জন্য ত্রাণ সহযোগিতা, গরীব মেধাবী দের পড়াশোনায় আর্থিক সহযোগিতা ও বাল্যবিবাহ, থ্যালাসেমিয়া, ইভটিজিং সহ সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য নানাবিধ কাজ করে যাচ্ছি।
আজকের এই অনন্য লক্ষ্য মাত্রা অর্জনে যেসব স্বেচ্ছাসেবী, শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধা ছিলেন, তাদের জন্য সকলের কাছে দোয়া ও শুভকামনা আশা করছি, ভবিষ্যতেও এমন কার্যকম স্বেচ্ছায় রক্তদানে জামালপুর সংগঠন টি করে যাবে ইনশাআল্লাহ।

সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, এই কৃতিত্ব স্বেচ্ছায় রক্তদানে জামালপুর পরিবার এর সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীদের আমরা চির কৃতজ্ঞ সকল রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের প্রতি। আমরা স্বেচ্ছায় রক্তদানে জামালপুর পরিবার সারাজীবন অসহায় রুগিদের রক্তদান সহ বিভিন্ন সামাজিক কাজগুলো করে যেতে চাই ইনশাআল্লাহ।

দপ্তর সম্পাদক আল আমিন রানা জানান,
আমরা যারা সুস্থ মানুষ আছি,তারা সুস্থ মানুষ হয়ে একজন মুমূর্ষুভাব রোগীকে রক্তদান করে যদি তার জীবন বাঁচাতে একটু অবদান রাখতে পারি এটিই আমাদের জীবনের সাফল্য।

সংগঠন এর তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক বিজয় হাসান জানান, মানব সেবার মাধ্যমেই স্রষ্টার সেবা করার সুযোগ আমার রক্ত অন্য একজন এর শরীরে এই অনুভুতি যেন সব ঘ্লানিকে মুছে দেই মানবতার সেবায় এই কাজ চালিয়ে যেতে চাই মৃত্যুর আগ পর্যন্ত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর