রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

প্রথম ‘ন্যানো ফ্যাক্টরি’ চালু করেছে ইউনিলিভার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৫৩০ সময় দেখুন
প্রথম ‘ন্যানো ফ্যাক্টরি’ চালু করেছে ইউনিলিভার


ডিএমপি নিউজ: কারখানার কথা ভাবলেই কল্পনায় এমন ছবি ভেসে ওঠে, যেখানে বিশাল একটি চিমনি থাকবে যার মুখ দিয়ে অনবরত ধোঁয়া বের হবে । কিন্তু বহুজাতিক কোম্পানি ইউনিলিভার এমন একটি শিপিং কন্টেইনার তৈরী করেছে, যার মধ্যে পণ্য উৎপাদনের সব কাজ করা যাবে। খবর: সিএনএন।

বিশ্বের ৬৯টি দেশে ইউনিলিভারের তিনশো’র বেশি কারখানা রয়েছে। তবে এটিই প্রথম পরীক্ষামূলক কারখানা, যেটিকে বলা হচ্ছে ন্যানো বা ভ্রাম্যমাণ কারখানা।

ম্যাস প্রোডাকশন লাইনের কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বিপুল পরিমাণ পণ্য উৎপাদন করতে হয়। একই সুবিধা নিয়ে কিভাবে কমসংখ্যক পণ্য উৎপাদন করা যায় সে জন্য নতুন এই আইডিয়া নিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে, মৌসুমি চাহিদা পূরণের এই পরিকল্পনাটি অপব্যয় ও অকার্যকর উদ্যোগে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ।

ইউনিলিভার জানিয়েছে, ৪০ ফুট সাইজের কন্টেইনারটি কার্গো জাহাজ অথবা ট্রাকে করে যেকোনো জায়গায় স্থানান্তর করা যাবে। পানি এবং বিদ্যুৎ সুবিধা পেলে যে কোনো স্থানে বসেই এটি উৎপাদন শুরু করতে পারবে।

বর্তমানে ন্যানো কারখানাটি নেদারল্যান্ডসে আছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার মধ্যে এটি তরল বুলন (এক ধরনের স্যুপ) উৎপাদন করেছে, যা রান্নার পর বোতলে রাখা যায়। প্রতি আট ঘণ্টার শিফটে কারখানাটিতে ৩০০ টন স্যুপ তৈরী করা যায় বলে জানিয়েছে ইউনিলিভার। সূত্র:বণিক বার্তা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর