শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Gautam Gulati Breaks Silence After Rise And Fall 2 Finale, Says ‘Winning Isn’t Everything’ | Web-series News কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ

প্রাথমিকের শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করা হবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১৮৭ সময় দেখুন
প্রাথমিকের শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করা হবে


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ড নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে প্রধান কার্যালয়, বিভাগীয় পর্যায়, জেলা পর্যায় ও উপজেলা পর্যায়ের জন্য চারটি কমিটিও গঠন করা হয়েছে।

রোববার (১০ এপ্রিল) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) হামিদুল হকের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এছাড়া স্যোশাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন নামে আরেকটি কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির কাছে মনিটরিংয়ে গঠিত চারটি কমিটি প্রতিবেদন ও সুপারিশ পাঠাবে।

অফিস আদেশে কমিটির কার্যপ্রণালী সর্ম্পকে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ অনুসরণ করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন সরকারী কর্মকর্তা/কর্মচারী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ ও মনিটরিং করবে।

কমিটি মাসে এক বার সভা করে উপজেলা/জেলা/বিভাগীয় পর্যায়ের উল্লেখ্যযোগ্য বিষয় চিহ্নিত করে প্রতিবেদন ‘স্যোশাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’ কমিটির কাছে উপস্থাপন করবে। এছাড়াও কমিটি চাইলে বিধি মোতাবেক তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর