বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন শুরু আগামীকাল – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২০৮ সময় দেখুন
প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন শুরু আগামীকাল – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বন্ডটির লেনদেন আগামীকাল (১০ জানুয়ারি) সোমবার শুরু হবে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বন্ডটি সোমবার ডিএসইতে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে বন্ডটির ট্রেডিং কোড হবে “PREBPBOND”। আর কোম্পানি কোড হবে ২৬০০৯।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বন্ডটির ২০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয়।

সূত্র অনুসারে, প্রিমিয়ার ব্যাংকের বন্ডটি হবে আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টিবল ও ফুললি কিউমিলেটিভ বন্ড। এই বন্ডটি হবে বে-মেয়াদি। এটি পূঁজিবাজারে তালিকাভুক্ত হবে।

বন্ডটির ১৮০ কোটি টাকার লট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে। বাকী ২০ কোটি টাকা সংগ্রহ করা হবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে।

প্রাইভেট প্লেসমেন্টে এ বন্ডের ইউনিট বা লট সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইসুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাষ্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে।

আলোচিত বন্ডের অ্যারেঞ্জার, ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর এর ট্রাস্টির দায়িত্ব পালন করবে এমটিব ক্যাপিটাল লিমিটেড।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এনআরবিসি ব্যাংকের টায়ার-১ ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। প্রাইভেট প্লেসমেন্ট ও প্রাইভেট অফার-উভয় ক্ষেত্রে এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর