সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

প্লাস্টিক বর্জ্য আর ফেলনা নয়,তৈরি হচ্ছে মূল্যবান আসবাবপত্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ সময় দেখুন
প্লাস্টিক বর্জ্য আর ফেলনা নয়,তৈরি হচ্ছে মূল্যবান আসবাবপত্র

একবার ব্যবহার করা প্লাস্টিক বর্জ্য এখন আর ফেলনা নয়। যেখানে-সেখানে পড়ে থাকা এই বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে শখের আসবাবপত্র। এটিকে সম্পদে রূপান্তরের জন্যে কক্সবাজারে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে প্লাস্টিক রিসাইক্লিং কারখানা। কক্সবাজার পৌরসভার সহযোগিতায় ব্র্যাক এ প্রকল্প বাস্তবায়ন করছে।

গতকাল রামু উপজেলার মিঠাছড়িতে এ কারখানার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। তিনি বলেন, ‘এই উদ্যোগ টেকসই বর্জ্য ব্যবস্থাপনার একটি অনন্য উদাহরণ। এটি একদিকে যেমন পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অন্যদিকে নারী ও স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করছে।
অদূর ভবিষ্যতে এমন উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ বুশরা নিশাতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

৫ হাজার ২৮০ বর্গফুট আয়তনের এই কারখানায় প্রতি ঘণ্টায় ২০০ কেজি পর্যন্ত প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ কারখানায় তৈরি হচ্ছে পরিবেশবান্ধব টেকসই ও দৃষ্টিনন্দন সোফা, বেঞ্চসহ নানারকমের পণ্য ও আসববাপত্র।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর